দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তিতে’ ইরানকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে লাভরভ এ আহ্বান জানান।
তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাব্যবস্থায় ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। একই সঙ্গে এটি অঞ্চল নিয়ে মস্কোর ভাবনার বাস্তবায়নের দিকেও একটি ‘বাস্তব পদক্ষেপ’ হবে।
গত মাসে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষার লক্ষ্যে ওই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে।
সূত্র: মিডল ইস্ট আই
/অ